| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফায়ার সার্ভিস কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাঈমের জানাজা সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:৫৫:০৩:পূর্বাহ্ন  |  ১৫০৯৮৩১ বার পঠিত
ফায়ার সার্ভিস কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাঈমের জানাজা সম্পন্ন

সিনিয়র রিপোর্টার : গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণের দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. খন্দকার জান্নাতুল নাঈমকে অশ্রুসিক্ত বিদায় জানালো সহকর্মী ও স্বজনরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র  উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো.খোদা বখস চৌধুরী, অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ। জানাজার আগে শহিদ জান্নাতুল নাঈমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরবর্তী সময়ে প্রয়াত মো.খন্দকার জান্নাতুল নাঈমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। শহিদের শ্বশুর আবেগঘন কণ্ঠে বক্তব্যে সবার কাছে সন্তানের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় নিজের জীবন আত্মত্যাগী শহিদ খন্দকার জান্নাতুল নাঈমকে শেষবারের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখেন ও শ্রদ্ধা জানান সহকর্মীরা। পরে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা গ্রামের পথে। সেখানেই নিজ মাটির বুকে চিরনিদ্রায় শায়িত হবেন অগ্নিসেনাদের এই বীর সন্তান।

রিপোর্টার২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪