| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৯:২৬:৩৬:অপরাহ্ন  |  ১৪৮৩৪০০ বার পঠিত
মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা উদ্যান ডি ব্লকের ২ নম্বর রোডে ছিনতাইয়ের সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রিয়াজ (২৩), মো. হাবিব (১৯) ও মো. শাহিন।

এসআই খোরশেদ আলম বলেন, মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপ নানা অপরাধ করে আসছে। সম্প্রতি নবদয় হাউজিং এলাকায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে নির্যাতন ও তার আইফোন ছিনতাইয়ের ঘটনায়ও তারা জড়িত। এছাড়া সূচনা এলাকায় অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনাতেও তারা সংশ্লিষ্ট বলে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪