| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বরে হচ্ছে না একুশে বইমেলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১৫:৩৩:২৩:অপরাহ্ন  |  ১৪৮৬১৫৫ বার পঠিত
ডিসেম্বরে হচ্ছে না একুশে বইমেলা

রিপোর্টার্স২৪ ডেস্ক : অমর একুশে বইমেলা ২০২৬-এর পরিবর্তিত তারিখ স্থগিত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা একাডেমি এ পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে জানানো হয়েছিল ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। তবে রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে সেই পরিবর্তিত তারিখও স্থগিত করার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২১ সেপ্টেম্বর একটি সিদ্ধান্ত গ্রহণ করে। সেটি হলো- ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল (ডিসেম্বর-জানুয়ারি), তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা এগিয়ে ১৭ ডিসেম্বরে এনেছিল বাংলা একাডেমি। তবে এবার সেই তারিখও স্থগিত করা হলো।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪