রিপোর্টার্স২৪ ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটিটিসির সিটিআই বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
রিপোর্টার্স২৪/সোহাগ