| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত বুবলী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৫:২৮:৫৬:পূর্বাহ্ন  |  ১৫০৫৯৯৬ বার পঠিত
সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত বুবলী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত বুবলী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোথায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪