| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ১১ দফা পরামর্শ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:৫১:২০:পূর্বাহ্ন  |  ১৪৯৪৩৩৪ বার পঠিত
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ১১ দফা পরামর্শ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার ও বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ালে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই কোনো ঘটনার সত্যতা যাচাই না করে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে বলা হয়েছে। ব্যাগ বা থলে নিয়ে প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়। পাশাপাশি সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপন যন্ত্র ও গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং প্রয়োজন হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখার নির্দেশনা রয়েছে। নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি তাদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথা বলা হয়েছে।

এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে, অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট ব্যবহার করতে বলা হয়েছে।

এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন আরও জানান, জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহানগর পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ফায়ার সার্ভিসসহ বিভিন্ন কন্ট্রোল রুমের ফোন নম্বর এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। দুর্গাপূজা চলাকালে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সারাদেশে তৎপর রয়েছে।

প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কন্ট্রোল রুম ০১৭৭৭৭২০০২৯; ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করুন।

যে কোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪