| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:০৬:০৮:পূর্বাহ্ন  |  ১৪৭২১৫০ বার পঠিত
শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য
ছবির ক্যাপশন: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এ জন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪