| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়া থেকে এলো ৫২৫০০ টন গম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৮:০৯:৪৪:পূর্বাহ্ন  |  ১৪৭৮৫০১ বার পঠিত
রাশিয়া থেকে এলো ৫২৫০০ টন গম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাশিয়া থেকে ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৭ জুলাই করা নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে ‘এমভি পার্থি’ জাহাজটি কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। পাশপাশি দ্রুত পণ্য খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪