| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১১:২০:০০:পূর্বাহ্ন  |  ১৪৭২৪১৪ বার পঠিত
বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি   অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা সেনানিবাস ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

 সোমবার আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন এবং বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২ জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণাথী কর্মকর্তা উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য স্কোয়াড্রন লীডার তওসীফ আবরারকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। 

আইএসপিআর আরও জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪