| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৪:১৫:৩৪:অপরাহ্ন  |  ১৫১৩৩৩৯ বার পঠিত
শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন
ছবির ক্যাপশন: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন সহায়তা দিতে চায়। তবে তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই সহায়তা করতে চায় বলে জানান তিনি। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন। এছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে চায় তার দেশ।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪