| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলেকে জামিন করানোর আশ্বাসে মাকে ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৮:২৩:০৬:অপরাহ্ন  |  ১৪৮৬৮২৩ বার পঠিত
ছেলেকে জামিন করানোর আশ্বাসে মাকে ধর্ষণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ‎রাজধানীর ডেমরায় কারাবন্দি ছেলেকে জামিনে বের করার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার হওয়া যুবককে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেফতার সাজ্জাদ (২৮) কুমিল্লা জেলার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে। ‎ভুক্তভোগী ওই নারীকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। পরে রাতেই ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারী মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের কর্মচারী। সাজ্জাদ সম্পর্কে তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদিকে ওই নারীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় অভিযুক্ত সাজ্জাদ তাকে জেল থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দেন। এজন্য পাঁচ লাখ টাকাও দাবি করেন এবং প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন। 

ওসি জানান, একপর্যায়ে মেয়ে ও পুত্রবধূ বাসায় না থাকার সুবাদে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুসলিম নগরের ভাড়া বাসায় এসে সাজ্জাদ এই নারীকে ধর্ষণ করেন। ‎তবে ধর্ষণের পর সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার সময় আলামত ঘরের এক কোণে ফেলে যান বলে জানান ওসি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪