| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাচার হওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৭:৩৯:০৭:পূর্বাহ্ন  |  ১৫০১৩৭২ বার পঠিত
পাচার হওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ও বিভিন্ন দেশের ও বিভিন্ন পক্ষের সঙ্গে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে সরকার। সরকার অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছে, রাজনৈতিক সরকার এর ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি।

এসময় তিনি চাল আমদানির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘আতপ চালের মজুতে কিছুটা ঘাটতি থাকায় মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

আমদানি করা গেলে চালের ঘাটতি কমে আসবে এবং চাহিদা পূরণ করাও সম্ভব হবে বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ।

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছে, বাজার স্থিতিশীল রয়েছে। তবে পাইকার ও মজুদদাররা প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪