| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ সদস্য বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১২:২৭:৫৭:অপরাহ্ন  |  ১৪৮২৫৫২ বার পঠিত
মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ সদস্য বরখাস্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যাগ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক উপ-পরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ। তিনি বলেন, ‘এটি স্পষ্টত দায়িত্বে অবহেলা। তাই বিভাগীয় পদক্ষেপ হিসেবে ওসি, এক এসআই, এক এএসআইসহ পাঁচ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডিএমপি ও গুলশান বিভাগ পুলিশ সূত্র জানায়, মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দির প্রাঙ্গণের ভেতরে নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। আজ ভোরে (মঙ্গলবার) আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা চার পুলিশ সদস্য ও তিন আনসার সদস্যের পাশ থেকে ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল ফোন চুরি হয়। ওই ব্যাগগুলোর একটিতে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরে সকাল পৌনে ১০টার দিকে মণ্ডপসংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্যাগে চুরি যাওয়া গুলিগুলোও অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ডিসি তারেক মাহমুদ জানান, মালামাল ও গুলি উদ্ধার করা গেলেও দায়িত্ব অবহেলার বিষয়টি গুরুতর। এ জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪