| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১৬:৪৭:৫০:অপরাহ্ন  |  ১৪৬৯১২৬ বার পঠিত
এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

সিনিয়র রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি)  কমিশনার শেখ মো. সাজ্জাত আলী  বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর )  সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। এসসি


 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪