| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কে গেলেন বিমান বাহিনী প্রধান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ০৮:৪০:২৩:পূর্বাহ্ন  |  ১৫০৫৫২২ বার পঠিত
তুরস্কে গেলেন বিমান বাহিনী প্রধান
ছবির ক্যাপশন: তুরস্কে গেলেন বিমান বাহিনী প্রধান

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে  বুধবার তুরস্কের  উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ১ থেকে ৫ অক্টোবর  তুরস্ক সফর করবেন। সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক  প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। আইএসপিআর জানায়, এছাড়াও, সম্মানিত বিমান বাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ৬ অক্টোবর ২০২৫  বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪