| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বড় অপরাধীদের জামিন বোধগম্য নয়, এই বক্তব্য আইজিপি দেন নি’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১০:৪৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৯৩৮০০ বার পঠিত
‘বড় অপরাধীদের জামিন বোধগম্য নয়, এই বক্তব্য আইজিপি দেন নি’

রিপোর্টার্স২৪ ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নামে ফটো কার্ড প্রচার করা হয়েছে, যাতে লেখা আছে ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধী দু-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে, তা বোধগম্য নয়।’ 

তবে  ‘জামিনসংক্রান্ত এই বক্তব্য সম্পূর্ণ অসত্য ও বিকৃত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আইজিপির নামে একটি ফটো কার্ড প্রচার করা হচ্ছে, যেখানে বলা হয়েছে, ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধী দু-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে, তা বোধগম্য নয়।’ অথচ আইজিপি এমন কোনো বক্তব্য দেননি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আইজিপির বক্তব্য বিকৃত করে ওই ফটো কার্ড তৈরি করা হয়েছে বলে জানায় মিডিয়া উইং।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর উইংয়ের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন এক বিবৃতিতে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে এই অসত্য তথ্যপ্রচার করা হয়েছে।’

এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪