| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৬৭৮৫০ বার পঠিত
প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু
ছবির ক্যাপশন: প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক

চলতি বছর হজ করার উদ্দেশে সৌদি আরবে এ পর্যন্ত  পৌঁছেছেন প্রায় ৫০ হাজার হজযাত্রী। রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা ৪৯ হাজার ১০৩। এর মধ্যে নতুন করে আরও এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ শনিবার (১৭ মে) মো. জয়নাল হোসেন (৬০) মদিনায় মারা গেছেন। তার বাড়ি গাজীপুর সদরে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

রোববার (১৮ মে) হজ পোর্টালে পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এ পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১২৪টি ফ্লাইটে ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪