| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের পোশাক নিয়ে কেউই সন্তুষ্ট না: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৯:২৭:৪০:অপরাহ্ন  |  ৩০২ বার পঠিত
পুলিশের পোশাক নিয়ে কেউই সন্তুষ্ট না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পুলিশের পোশাক পরিবর্তন, মাদক নির্মূল এবং শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গাসহ সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিদ্যমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যসহ দেশের কেউ সন্তুষ্ট না। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে একটি আন্তর্জাতিক ও গ্রহণযোগ্য পোশাক নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ‘নতুন ডিজাইনে আধুনিকতার অংশ হিসেবে কিছুটা পরিবর্তন আনা হবে। বাংলাদেশ পুলিশের জন্য নির্ধারিত গাঢ় রংয়ের বদলে হালকা রং ব্যবহার করা হবে। বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই এই পরিবর্তন আনা হবে।’

মাদক নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, ‘শুধু ব্যবহারকারী নয়, বরং মাদক ব্যবসার মূল হোতা এবং সীমান্ত দিয়ে দেশে বড় আকারে চোরাচালানের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। শীর্ষ সন্ত্রাসীদের চোরাচালান বন্ধেও জোর দেয়া হবে।’ তিনি জানান, ‘ডার্কওয়েবসহ বিভিন্ন মাধ্যমে মাদকের বাণিজ্য চালানো হচ্ছে। আমরা এ বিষয়েও নজর রাখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনকে ইতিহাসের অন্যতম সফলতম অধিবেশন দাবি করে আসাদুজ্জামান খান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর একটি নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন ছিল এটি। ২০২৬ সালের এই অধিবেশন সর্বোচ্চ সংখ্যক আইন পাস হয়েছে এবং ফলপ্রসূ ছিল। সরকারি ও বিরোধী দল বিভিন্ন জাতীয় ইস্যুতে যৌথভাবে কাজ করেছে, যা সংসদীয় গণতন্ত্রের জন্য ইতিবাচক।’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার পরিচালিত হবে। নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪