| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২-৩ গোলে হারের পথে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৫:১২:২০:অপরাহ্ন  |  ১২২৬১৮৬ বার পঠিত
২-৩ গোলে হারের পথে বাংলাদেশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে এই দুই দল। হামজা চৌধুরীর গোলে ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ।  

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে যায় বাংলাদেশ।  


ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী। 

তবে রেফারি বিরতির বাঁশি দেওয়ার আগমুহূর্তে নিজেদের ভুলে গোল হজম করে বসলো বাংলাদেশ। ক্লিয়ার করার সুযোগ পেয়েও স্বাগতিক ফুটবলাররা পারেননি, উল্টো হেড দিয়ে বল তুলে দেন হংকং ফুটবলারের পায়ে। হালকা পা ছুঁয়েই সেই বল জালে। ১-১ সমতা নিয়ে শেষ হলো প্রথমার্ধ।

এদিকে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অনেকটা তচ্ছিল্যের সুরেই বলেছিলেন, ‘হামজা আমার দলের হলে তার জায়গা হতো বেঞ্চে!’


হংকং কোচ কেন এমন কথা বলেছিলেন, তা তিনিই ভালো জানেন। 



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪