| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ পালনে গিয়ে সৌদি আরবে ৩১ বাংলাদেশির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০৩:০৬:২৭:পূর্বাহ্ন  |  ৯৬৯ বার পঠিত
হজ পালনে গিয়ে সৌদি আরবে ৩১ বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবার ৩১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ বগুড়া সদরের মো. আ. করিম (৭৪) মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ২২ জন পুরুষ ও ৯ জন নারী। চলতি হজ মৌসুমে প্রথম মৃত্যু ঘটে ২১ এপ্রিল, এরপর ধাপে ধাপে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ মৃত্যুই বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ ও হঠাৎ শারীরিক জটিলতার কারণে হয়েছে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী হজ বা ওমরাহ পালনের সময় মৃত্যুবরণ করলে সাধারণত সেখানেই মরদেহ দাফন করা হয়।

ধর্ম মন্ত্রণালয় ও হজ মিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ হজ মিশন সৌদি আরবে স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বছর বাংলাদেশ থেকে ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। গত ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটে হজযাত্রীদের যাত্রা শুরু হয় এবং শেষ ফ্লাইট ২১ মে পৌঁছায়।

হজের ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪