| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরল সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯২১০৮ বার পঠিত
বিরল সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ছবির ক্যাপশন: বিরল সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী।


শুক্রবার (২ মে) সকাল‌ সাড়ে ১১ টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এ ঘটনা ঘটে।


বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)। 


ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।


স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। সকাল সাড়ে ১১ টার দিকে বিএসএফ'র সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। 


এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪