| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কল্যাণপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১০:৩৫:১৪:পূর্বাহ্ন  |  ২৭৯৬ বার পঠিত
কল্যাণপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪