| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে রোটারি ক্লাবের খাবার বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৮:০৩:০৪:অপরাহ্ন  |  ১৭৪৬ বার পঠিত
বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে রোটারি ক্লাবের খাবার বিতরণ

বগুড়া প্রতিনিধি: মানবিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার বারপুর সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে রোটারি ক্লাব অব বগুড়া।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ক্লাবটির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান শফিকুল ইসলাম বিপুল, রোটারিয়ান ইয়াসমিন হাসান, রোটারিয়ান শামসুর রহমান তাইফ এবং ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল ইসলাম বুলবুল।

উল্লেখ্য, রোটারি ক্লাব অব বগুড়ার একটি স্থায়ী মানবিক প্রকল্পের আওতায় কেন্দ্রটির শিশুদের প্রতিদিন বিকেলের নাশতায় ডিম, দুধ ও মৌসুমি ফল সরবরাহ করা হয়।

ক্লাব সংশ্লিষ্টরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। তাদের পুষ্টি, সুস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪