| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম বৈঠক আজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১১:২৫:৩৯:পূর্বাহ্ন  |  ২৪১৭ বার পঠিত
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম বৈঠক আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। পূর্বনির্ধারিত সময় বিকেল ৩টার পরিবর্তে সভাটি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন এবং বিভিন্ন কারখানা বন্ধ হয়ে উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

নতুন মজুরি নির্ধারণের এই প্রক্রিয়ার মাধ্যমে পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি এবং মালিকপক্ষের অবস্থান নিয়ে আলোচনার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪