| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামজাদের হারের দিনে আমিরাতকে হারাল অর্পিতারা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ২৩:১০:৫৪:অপরাহ্ন  |  ১২২৪০১১ বার পঠিত
হামজাদের হারের দিনে আমিরাতকে হারাল অর্পিতারা

রিপোর্টার্স২৪ ডেস্ক  : এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সহজেই হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে।

প্রথমার্ধে দুটি ও দ্বিতীয় একটি গোল করে সাইফুল বারী টিটুর দল জিতেছে ৩-০ ব্যবধানে। বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে হারিয়েছিল ২-০ গোলে।সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতির। অন্য গোলটি আলপি আক্তারের। সিরিয়ার বিপক্ষে দুটি গোলই করেছিলেন আলপি।

এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ শুক্রবার দুপুরে আরব আমিরাত থেকে জর্ডান যাবে।বাছাই পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪