| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ বছর পর বিশ্বকাপে আলজেরিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৭:০১:৫৮:পূর্বাহ্ন  |  ১৬৯০৯৬৫ বার পঠিত
১২ বছর পর বিশ্বকাপে আলজেরিয়া
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : সোমালিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপ। এমন সমীকরণ মেলাতে ৩-০ গোলের জয় আনে রিয়াদ মাহরেজের দল। তাতেই প্রায় এক যুগ পর নিশ্চিত হয় ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ।

‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়ার বিপক্ষে আলজেরিয়ার জয়ে ২ গোল করেছেন মোহাম্মদ আমুরা ও ১ গোল এসেছে রিয়াদ মাহরেজের পা থেকে। ২০১৪ সালের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি।

১৯৮২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আলজেরিয়া। এরপর ১৯৮৬ সালেও মূল পর্বে খেলেছেন তারা। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে বিশ্বকাপে ফেরে আফ্রিকার এই দেশটি। সবশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিল আলজেরিয়া।

দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে আলজেরিয়া। এই মাসের আন্তর্জাতিক বিরতিতে সব অঞ্চল থেকে আরও ১৭টি দেশ মূল পর্বে জায়গা করে নিতে পারে। আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪