| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়া কাপ ফাইনালের ট্রফি এখনও দুবাইয়ে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১১:১৪:১৫:পূর্বাহ্ন  |  ১৬৯০৫২১ বার পঠিত
এশিয়া কাপ ফাইনালের ট্রফি এখনও দুবাইয়ে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :  এশিয়া কাপ ফাইনালের দুই সপ্তাহ পার হলেও ট্রফি এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান কার্যালয়, দুবাইয়ে রাখা রয়েছে। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি নির্দেশ দিয়েছেন যে ট্রফি তার অনুমোদন ছাড়া কোথাও সরানো বা হস্তান্তর করা যাবে না।

নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে জয়ের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে । জানা গেছে, নাকভি স্পষ্টভাবে বলেছেন যে ট্রফি শুধুমাত্র তিনি নিজে ভারতের দল বা বিসিসিআইয়ের কাছে হস্তান্তর করবেন।

উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। যা এই বছরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার প্রতিফলন। ওই হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪