| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুক্মিণীকে বিয়ে নিয়ে মুখ খুললেন দেব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০৫:০০:৪২:পূর্বাহ্ন  |  ১২২০৯৯৪ বার পঠিত
রুক্মিণীকে বিয়ে নিয়ে মুখ খুললেন দেব
ছবির ক্যাপশন: রুক্মিণীকে বিয়ে নিয়ে মুখ খুললেন দেব

রিপোর্টার্স২৪ ডেস্ক : টালিউড সুপারস্টার দেব এই মুহূর্তে তুমুল আলোচনায়। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর একদিকে যেমন সমালোচনা হচ্ছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশংসার ঢল।

বিগত কয়েক দিনে কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সবকিছুর জবাব দিতে দেখা গেছে এ অভিনেতাকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয়, বরং হাসিমুখেই দিয়েছেন উপযুক্ত প্রতিক্রিয়া।

তবে শুধু সিনেমা নয়, দেবের ব্যক্তিজীবন নিয়েও আলোচনার শেষ নেই। শুভশ্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার পর দীর্ঘদিন ধরে রুক্মিণীকে ডেট করছেন দেব। এদিকে টালিউডের অনেক তারকা যেখানে বিয়ে করে সংসারী হয়েছেন, সেখানে এখনো অবিবাহিত দেব—এই প্রশ্ন বহুবার উঠেছে ভক্তদের মনে।

সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবারও সেই প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। সাংবাদিক জানতে চান, তিনি কি টালিউডের সালমান খান—ভাইজানের মতো সারাজীবন একাই কাটাতে চান কি না?

জবাবে দেব বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, খুব ভালোই আছি। তবে এটা নয় যে আমি সারাজীবন ব্যাচেলর থাকব।

রুক্মিণীকে বিয়ে প্রসঙ্গে দেব আরও বলেন, “বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এটা নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবে। দেবের এই বক্তব্যে জল্পনা শুরু হয়েছে টালিউডজুড়ে—তাহলে কি শিগগিরই বাজবে বিয়ের সানাই দীপক অধিকারীর বাড়িতে? উত্তর দেবে সময়ই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪