| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির জোড়া গোলে আটলান্টাকে ৪-০ গোলে হারাল মায়ামি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৩:০৩:৫৯:পূর্বাহ্ন  |  ১২১৮০৪১ বার পঠিত
মেসির জোড়া গোলে আটলান্টাকে ৪-০ গোলে হারাল মায়ামি
ছবির ক্যাপশন: গোলের পর মেসির উদযাপন। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল ও এক এসিষ্টের সঙ্গে ম্যাজিক ফারফমেন্সে ইন্টার মায়ামিকে বড় জয় উপহার দিলেন লিওনেল মেসি। রোববার (১২ অক্টোবর) আটলান্টা ইউনাটেডকে ৪-০ গোলে হারিয়েছে মেসির ক্লাব। 

ফিফার অক্টোবর উইন্ডোতে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গ্যালারিতে ছিলেন লিওনেল মেসি। তাকে না খেলানোর কারণ কী তাহলে ইন্টার মায়ামি? কারণ আর্জেন্টিনার ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মাঝেই ফ্লোরিডার ক্লাবটি মাঠে নেমেছে। আর সেখানে কেবল খেলেন–ইনি, জোড়া গোলে মায়ামিকে বড় জয় এনে দিলেন মেসি।

মেসির অনুপস্থিতিতে অবশ্য গতকাল (শনিবার) ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার জয় (১-০) পেতে অসুবিধা হয়নি। এ ছাড়া মায়ামির মাঠেই খেলেছিল লাতিন আমেরিকার দল দুটি। ফলে মেসিকেও টানা খেলার ধকল আর ভ্রমণ ক্লান্তিতে পড়তে হয়নি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ (রোববার) ভোরে খেলতে নেমে মায়ামির পক্ষে মেসির জোড়া গোল ছাড়াও একবার করে স্কোরশিটে নাম তুলেছেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। ফলে আটলান্টা ইউনাইটেড উড়ে গেছে ৪-০ ব্যবধানে।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে গোলের সূচনাটাও করেছিলেন মেসি। ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দ্বিতীয় বারে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। বিরতির পর নেমে সপ্তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন এই মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আলবা। চলতি মৌসুমেই এই স্প্যানিশ ডিফেন্ডার ষষ্ঠ গোল পেয়ে গেলেন। এ ছাড়া মায়ামির হয়ে ৬৪ ম্যাচে ১১ গোল ও ২৭টি অ্যাসিস্টও হয়ে গেল তার। এদিন তাকে সপরিবারে অভ্যর্থনা দিয়েছে মায়ামি।

আলবার গোলে বলের যোগান (মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্ট) ছিল মেসির কাছ থেকে। মাঝমাঠ থেকে দূরপাল্লার বল বাড়িয়েছিলেন তিনি। ৬১ মিনিটে মায়ামির পক্ষে স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। বক্সের মাথায় শূন্যে ভাসমান বলে প্রায় পড়তে পড়তে শট নিয়েছেন সাবেক এই উরুগুইয়ান তারকা। এর মধ্য দিয়ে এবার ১০টি করে গোল ও অ্যাসিস্ট পূর্ণ হয়েছে সুয়ারেজের। মেসি নিজের দ্বিতীয় গোল করেন ৮৭ মিনিটে। 

আলবার অ্যাসিস্টে বুক দিয়ে বল নামিয়ে এনে মাটি কামড়ানো শট নেন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। এটি চলমান এমএলএসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ গোল। যার সুবাদে মেসি ২০২৩ সালে এমএলএসের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেলেন। এ ছাড়া এই মৌসুমে গোল-অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ গোলে অবদান রেখেছেন তিনি। যা দ্বিতীয় সর্বোচ্চ। আজকের জয়ে ৩৩ ম্যাচে সমান ৬২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে যথাক্রমে দুই-তিনে আছে এফসি সিনসিনাতি ও ইন্টার মায়ামি।


রিপোর্টার্স ২৪/এমবি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪