| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১১:০০:৩২:পূর্বাহ্ন  |  ১৪৫৪৬৮৪ বার পঠিত
৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জাতীয় নির্বাচনের পূর্বে `জুলাই সনদ' বাস্তবায়নের আদেশ জারি ও পিআর পদ্ধতি চালুসহ ৫-দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন জামায়াত। 

রবিবার সকালে জেলা জামায়াতে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বড়ইন্দারা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে জামায়াত নেতৃবৃন্দ  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির অধ্যাপক মুখলেসুর রহমানসহ অন্যরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৫ দফা দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা পূনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিও জানান তারা। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪