| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১১:৪৮:৪৬:পূর্বাহ্ন  |  ১৪৪৭২২৪ বার পঠিত
কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে ৭২ ঘন্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকরের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে।

জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) রোববার (১২অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন। 

অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। 

বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত রায়হান কবির নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪