| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৫:৫৬:৫৩:পূর্বাহ্ন  |  ২৩০৯৭৪২ বার পঠিত
বদলগাছীতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যান্যরা। 

মানবন্ধনে বক্তারা বলেন, বিগত ৩০ বছর যাবত সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া। জায়গাটি সেসময় অনেক নিচু ছিল মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়। কিছুদিন পূর্বে ঝড় বৃষ্টির কারণে ঘর ভেঙ্গে পরলে গ্রামবাসীর সহযোগিতায় পূর্বের জায়গায় ঘর করতে গেলে পাশের জমির মালিক বাধা সৃষ্টি করে। অসহায় বৃদ্ধা অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরিষদের চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে জমি মাপ করে উভয়পাশের জমির মালিককে ভাগ করে দেয়। এরপর তারা ভূমিহীন লাইলীকে উচ্ছেদ করে জমিটি দখলের চেস্টা করেন। বৃদ্ধা লাইলী বেওয়া বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।

এসময় বক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা সহ ভূমিহীন বৃদ্ধাকে সরকারি জমিটি ফিরিয়ে দেওয়ার দাবী জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪