| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসি শূন্য ২৪ দিন যশোরের বেনাপোল পোর্ট থানা, তদন্ত নেই ৭ বছর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১২:৪১:১৪:অপরাহ্ন  |  ১৪১৩৪৫৯ বার পঠিত
ওসি শূন্য ২৪ দিন  যশোরের বেনাপোল পোর্ট থানা, তদন্ত  নেই ৭ বছর

বেনাপোল প্রতিনিধি : যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি  হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে শার্শা উপজেলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। এছাড়া পুলিশ পরিদর্শক ( তদন্ত )  নেই দীর্ঘ ৭ বছর।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়া বদলি হয়। ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। এরপর এই থানা চলছে অভিভাবকহীন। 

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের বাসিন্দাদের  আইন -শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি ছিনতাই-সহ নানা অপকর্ম বেড়ে চলেছে। 

সীমান্তের গুরুত্বপুর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালান-সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়। সম্প্রতি থানায় ওসি, পুলিশ পরিদর্শক ( তদন্ত ) না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারণা বেড়ে গেছে। দূর -দূরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে চেকপোষ্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারণা হলেও দেখার কেউ নেই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতারকরা ওসির বদলির কথা শুনার পর তাদের অপরাধমূলক কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এ ছাড়া সম্প্রতি গাঁজা, ফেনসিডিল এর চালানও ভারত থেকে বেশি আসছে। আর দূর -দূরান্ত  থেকে নেশার জন্য তরুন যুবকরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় ভীড় জমাচ্ছে। কারণ এসব জায়গায় হাত বাড়ালেই পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য।

এ ব্যাপারে শার্শা থানার ওসির দায়িত্বে থাকা এস আই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। ঊর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আইন-শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোন সমস্যা হচ্ছে না।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪