| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৭:২৫:৫৫:পূর্বাহ্ন  |  ২১৩৯৫৪১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবির ক্যাপশন: সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন রোগের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে ও পেঁয়াজের বীজ জব্দ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে বিজিবি।এর আগে, শনিবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যগুলো জব্দ করে। 

সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ‘সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল রাত সাড়ে ১০টায় বিজিবির একটি দল আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় ৭ হাজার ১১৮ পিস স্মার্টফোন ডিসপ্লে, ৮ হাজার ৩১৬ পিস বিভিন্ন রোগের ইনজেকশন এবং ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। এগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪