| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে বগুড়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৪:২৪:৪০:অপরাহ্ন  |  ১৪৪৫২৩২ বার পঠিত
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে বগুড়া
ছবির ক্যাপশন: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে বগুড়া

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনা জেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল। রবিবার (১২ অক্টোবর) বগুড়া ভেনুর খেলাটি অনুষ্ঠিত হয় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে।

খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে বগুড়ার ১০ নম্বর জার্সিধারী মঈন প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয় গোল করেন আল আমিন এবং তৃতীয় গোল করেন শান্ত। পাবনার পক্ষে একমাত্র গোলটি করেন শিমুল।

ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য বগুড়া দলের গোলকিপার রাকিবকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘বগুড়ার ক্রীড়াঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। এখানকার খেলোয়াড়দের পাশে থেকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব সময় কাজ করে যাবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন বগুড়া ডিএফএ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরু। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, সদস্য মমিনুর রশিদ শাহিন, ক্রীড়া সংগঠক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন, আতিক প্রমূখ।

খেলা পরিচালনা করেন রেফারি নাজমুল হুদা, সহকারী রফিক হাসান ও টিআই সামি। চতুর্থ রেফারি ছিলেন সোহাগ আলী। ধারাভাষ্যে ছিলেন শ্রাবণ আহমেদ মজনু।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪