| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে টাইফয়েডের টিকাদানের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৪:৪৬:০৩:অপরাহ্ন  |  ১৪১৫৯৪৫ বার পঠিত
ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে টাইফয়েডের টিকাদানের উদ্বোধন
ছবির ক্যাপশন: উৎসব মুখর পরিবেশে টাইফয়েডের টিকাদানের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: টাইফয়েড প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান কর্মসূচি। 

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশন উদ্যোগে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে সরকারী ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী টিকাদান ক্যাম্পেইন। সরকারী ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। 

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহছিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীরা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ। উপস্থিত ছিলেন মসিকের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস কে দেবনাথসহ প্রমূখ। 

অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, সরকারের টাইফয়েড টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্যের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। টাইফয়েড হচ্ছে একটি প্রাণঘাতী ব্যাধি।সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই কার্যক্রম সফল করতে শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও মিডিয়ার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো বলেন টিসিভি টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এই টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড সংক্রমণের ঝুঁকি প্রায় শতভাগ হ্রাস পাবে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই—তাই অভিভাবকরা নিশ্চিন্তে সন্তানদের টিকা দিতে পারেন।

প্রতিটি স্বাস্থ্যকর্মী দায়িত্বশীলভাবে কাজ করছেন যাতে কোনো শিশুই বাদ না পরে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪