| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জ আদালত ভবনে মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৩৭৩৫৩ বার পঠিত
মুন্সীগঞ্জ আদালত ভবনে মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারের উদ্বোধন
ছবির ক্যাপশন: মুন্সীগঞ্জ আদালত ভবনে মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারের উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারের উদ্বোধন করা হয়েছে।  রোববার (১৮ মে) সকাল দশটায় আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এর উদ্বোধন করেন। 


আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নেজারতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মাতৃদুগ্ধ কেন্দ্রে আসা শিশুদের ঘুম পাড়ানোর জন্য নতুন বিছানা, মায়েদের বসার স্থানসহ বাচ্চাদের বাহারী খেলনার ব্যবস্থা করেন।


এর আগে ভবনটি তৈরি করার সময় মাতৃ দুগ্ধ কেন্দ্রের জন্য শুধুমাত্র একটি কক্ষ তৈরি করা হয়। এতে কোনরকম কোন ব্যবস্থা না থাকায় আদালতে আসা মহিলা বিচার প্রার্থী ও তাদের সাথে থাকা শিশুদের কথা চিন্তা করে সংস্কার ব্যবস্থা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিস। 


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন, মোসা: রহিমা আক্তার, দুরদানা রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন প্রমূখ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪