| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে বাজুস সভাপতির জুয়েলারি দোকানে চুরি

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৩৭৩৫৩ বার পঠিত
ফরিদগঞ্জে বাজুস সভাপতির জুয়েলারি দোকানে চুরি
ছবির ক্যাপশন: ফরিদগঞ্জে বাজুস সভাপতির জুয়েলারি দোকানে চুরি

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমারের মালিকানাধীন একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।


শনিবার (১৭ মে) দিনগত রাতে উপজেলা পরিষদের গেটের নিকটবর্তী শ্রীগুরু জুয়েলার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ, বাজার ব্যবসায়ী কমিটি ও বাজুস চাঁদপুর জেলা শাখার নেতারা।


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দিলীপ কুমার দাসের বড় ছেলে বিশ্বজিৎ দাস বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার (১৭ মে) রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আজ (১৮ মে) সকালে দোকানে এসে দেখি কলাপসিবল গেটের ৩ তালা ভাঙা। পরে দোকানে প্রবেশ করে দেখি সকল জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের সিসি টিভি ক্যামেরা গুলোও বিনষ্ট করা হয়েছে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 


ঘটনাস্থল পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমান বাবুল বলেন, দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি দুঃখজনক। চোরদের শনাক্ত করে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে এবং তদন্ত চলমান। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪