| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৮:০২:২৬:অপরাহ্ন  |  ১৪৪১২১৮ বার পঠিত
বাগেরহাটে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইমরান

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোড়লগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইমরান সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।


ররবিবার (১২ অক্টোবর ) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় র‌্যাব-৬ সিপিসি সদর কোম্পানির একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইমরান সরদার মোড়লগঞ্জ উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।


র‌্যাব জানায়, ইমরান সরদারের বিরুদ্ধে বাগেরহাটের মোড়লগঞ্জ থানায় পৃথক দুটি মামলায় আদালত ১৫ বছরের কারাদণ্ডের রায় দেন। এর মধ্যে অস্ত্র মামলায় ১০ বছর ও মাদক মামলায় ৫ বছরের সাজা হয়েছে।


র‌্যাব আরও জানায়, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার মাধ্যমে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে র‌্যাব ফোর্সেস।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪ /এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪