| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৫:৩৮:২৪:পূর্বাহ্ন  |  ১৪২৮৫৯১ বার পঠিত
চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুলে রোববার সকালে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টাইফয়েড টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম, শাহজাহান শিকদার ও শিরিন সুলতানা প্রমূখ।

এ কর্মসূচীর আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু কিশোরকে একটি করে প্রতিষেধক টিকা প্রদান করা হবে। ফলে আগামী ৫ বছর পর্যন্ত টিকা গ্রহণকারী শিশু কিশোররা টাইফয়েড ঝুঁকি মুক্ত থাকবেন। উদ্বোধনী দিনে উপজেলার চারটি স্কুলের মোট ১১৩০ জন শিক্ষার্থীর মাঝে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হয়। আগামী একমাস উপজেলা জুড়ে পালাক্রমে প্রায় ১৭৮১১ জন শিশু কিশোরকে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪