| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে দোকান থেকে নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৫:৫১:০৩:পূর্বাহ্ন  |  ১৪৫১৩৬৯ বার পঠিত
ঝিনাইদহে  দোকান থেকে  নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে  তাসলিমা খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাসলিমা খাতুনের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ শহরতলীর গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কাজ করেন। সকালে লালমিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে আসে। বিকেলে তার ছেলে বাড়িতে এসে মা-বাবা  কাউকে খুঁজে না  পেয়ে,  পরে তাদের কাঠের দোকানে গেলে ঘরের ভিতর তার মা তাসলিমার মৃতদেহ দেখতে পায়। তখন সে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪