| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাবরেরার অঘোষিত অধিনায়ক হামজা চৌধুরী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৬:১৮:২৬:পূর্বাহ্ন  |  ১২১২৯৪২ বার পঠিত
কাবরেরার অঘোষিত অধিনায়ক হামজা চৌধুরী
ছবির ক্যাপশন: কাবরেরার অঘোষিত অধিনায়ক হামজা চৌধুরী

রিপোর্টার্স২৪ ডেস্ক : লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এখন বাংলাদেশ ফুটবলের নতুন নেতৃত্বের প্রতীক। মাঠে দারুণ পারফরম্যান্স এবং সতীর্থদের অনুপ্রেরণার মাধ্যমে তিনি কোচ হাভিয়ের কাবরেরা-র চোখে দলের অঘোষিত অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচে মাত্র ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান হামজা। যদিও শেষ মুহূর্তে হংকংয়ের গোলে বাংলাদেশ হেরে যায়, তার লড়াকু মানসিকতা ফুটবলপ্রেমীদের মনে নতুন আশা জাগিয়েছে।

কোচ কাবরেরা বলেন, হামজা শুধু মাঠে নয়, মাঠের বাইরে ও দলের অন্যান্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। তার নেতৃত্বের গুণ বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন এনেছে। বাংলাদেশ দল এখন হংকংয়ে ফিরতি লেগের ম্যাচ খেলতে প্রস্তুত, হামজাদের উপস্থিতি নতুন আশার আলো জ্বালিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪