| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি, কোন প্রাণহানির ঘটেনি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৭:২৮:১১:পূর্বাহ্ন  |  ১৪১৪৬৯৪ বার পঠিত
নড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি, কোন প্রাণহানির ঘটেনি

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত বা প্রাণহানির ঘটেনি সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রলারটি নড়িয়া ঘাট পার হচ্ছিল। হঠাৎ স্রোতের তোড়ে ভারসাম্য হারিয়ে নদীতে উল্টে যায়। তরে দুর্ঘটনার পর সবাই নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও স্থানীয়দের মধ্যে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নদীতে প্রবল স্রোতের কারণে একটি ছোট ট্রলার ডুবে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ২০–২৫ জন যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় দ্রুত সবাইকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সহযোগিতায় ট্রলারটি শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে।’

এ বিষয়ে নড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ভাগ্য ভালো, সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা পরবর্তীতে ট্রলারটি নদী থেকে টেনে তোলার কাজ করেছি।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪