| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চমেক হাসপাতালের গাইনি বিভাগে এসি বিস্ফোরণে আহত ৩

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৭:৫৩:২০:পূর্বাহ্ন  |  ১৪১৬৫৫৮ বার পঠিত
চমেক হাসপাতালের গাইনি বিভাগে এসি বিস্ফোরণে আহত ৩
ছবির ক্যাপশন: এসি বিস্ফোরণে আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কাজ করার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— শাখাওয়াত, তানভীর এবং মিসকাত। তারা তিনজনই পিডিবির আউটসোর্সিং কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

এই ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ‘সকালে চমেক হাসপাতালের ছয় তলায় এসির বক্সের লাইনের মেরামত কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ ঘটে। এতে পিডিবির তিন আউটসোর্সিং কর্মকর্তা আহত হয়েছেন।’

আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালিটি এবং বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪