| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংড়ায় মাদ্রাসা কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৮:৪৩:২০:পূর্বাহ্ন  |  ১৪৪২৫৫৬ বার পঠিত
সিংড়ায় মাদ্রাসা কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : মাদ্রাসায় কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় তারা সহ ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা আমতলার কোর্ট মাঠ এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করে এবং  ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা বলেন,  আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  মোঃ শামসুল ইসলাম ৬ টি পদে নিয়োগ বাণিজ্যে করার লক্ষ্যে  মাদ্রাসার অভিভাবক সদস্য ও এলাকাবাসীর  কাউকে না জানিয়ে একটি পকেট কমিটি গঠন করেন। পরে সেই কমিটির সভাপতির যোগসাজশে ৬ টি পদে  নিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের  পাঁয়তারা করছেন। 

ইতোমধ্যে কিছু প্রার্থী জমিজমা বিক্রয় করে তাদের হাতে টাকাও দিয়েছেন। আমরা অবৈধ কমিটি বাতিল সহ নিয়োগ বন্ধের দাবি জানাচ্ছি। সমাবেশে বক্তব্য দেন মোঃ আছমত আলী আকন্দ, রবিউল করিম মোল্লা, শফিকুল শেখ, সেলিম হোসেন, আরিফুল ইসলাম শিশির, ফকির হাফিজুর রহমান প্রমূখ।

এদিকে এলাকাবাসী বিক্ষোভের কিছুক্ষণ পরই  সংবাদ সম্মেলনে করেন  ওই প্রতিষ্ঠানের অভিযুক্ত সভাপতি নাহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম। সংবাদ সম্মেলনে তারা বলেন, গ্রামবাসীর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।  এখানে অবৈধ কমিটি বলার সুযোগ নেই। সচ্ছতার সাথেই নিয়োগ প্রক্রিয়ার কাজ করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মাজহারুল ইসলাম বলেন,  এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার কমিটি ও নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে।  যাচাই বাছাই করে তারাই ব্যবস্থা নেবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪