| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৯:১৬:৫৯:পূর্বাহ্ন  |  ১৪৩১৮২৯ বার পঠিত
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ছবির ক্যাপশন: চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান

স্টাফ রিপোর্টার, চাঁদপুর: চাঁদপুর জেলাজুড়ে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১৫৬ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করেন চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. আশিক।

সভায় জানানো হয়, সেনাবাহিনীর এসব অভিযানে একটি গ্রেনেড, ২৬টি দেশীয় অস্ত্র, প্রায় ৭ কেজি গাঁজা এবং ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মণ্ডপে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ক্যাপ্টেন আশিক সভায় বলেন, ‘দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে কাজ করেছে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ববোধ নিয়ে। জনগণের নিরাপত্তাই আমাদের মূল অঙ্গীকার।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জানানো হয়, সামগ্রিকভাবে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে, যা সেনা, পুলিশ, র‌্যাব ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪