| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী দৃষ্টিপ্রতিবন্ধী মো. মিজান মিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৯:৩৮:১৪:পূর্বাহ্ন  |  ১৪৩৯৭৮১ বার পঠিত
চাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী দৃষ্টিপ্রতিবন্ধী মো. মিজান মিয়া
ছবির ক্যাপশন: ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী দৃষ্টিপ্রতিবন্ধী মো. মিজান মিয়া

চবি প্রতিনিধি: আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আসন্ন চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো.মিজান মিয়া। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তিনি। একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে মো. মিজান মিয়ার ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তি চারদিকে আলোড়ন সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত মো. মিজান মিয়া বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল একটি ছাত্রবান্ধব সংগঠন। ছাত্রদল, ছাত্রদের অধিকার নিয়ে বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন করেছে এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। ছাত্রদল শুধু সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করে না, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে চায়। জাতীয়তাবাদী ছাত্রদল নানা উপায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করেছে এবং এই ধারা অব্যাহত রেখেছে।’

একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে মো. মিজান মিয়া আরও বলেন, ‘আমি চেষ্টা করব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন সব ধরনের সুযোগ-সুবিধা পায় এবং তাদের মৌলিক অধিকার নিয়ে টিকে থাকতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসনে কাজ করব।’

এছাড়াও, মো. মিজান মিয়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতি ও শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে একটি নির্দিষ্ট ক্লাব গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪