| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের ৩১ দফায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের কথা আছে:দুলু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৯:৪৩:০৯:পূর্বাহ্ন  |  ১৪২৭২৯০ বার পঠিত
তারেক রহমানের ৩১ দফায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের কথা আছে:দুলু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি:  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন ,বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কাজ না করে, ওষুধ সরবরাহ না করে শত শত হাজার হাজার টাকা লুটপাট করে এদেশের  স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 

তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে, আমাদের নেতা তারেক রহমান সাহেবের একত্রিশ দফার মধ্যেই স্বাস্থ্য খাতের উন্নয়নের রূপরেখা আছে।জনগণের চিকিৎসা সেবার মান বাড়াতে যা প্রয়োজন সবকিছুই তিনি উল্লেখ করে রেখেছেন। 

অতএব আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী ডাক্তারদের মূল্যায়ন তারেক রহমান সাহেব করবেন। 

কুদ্দুস তালুকদার দুলু  আজ সেমবার দুপুরে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায়  এসব কথা বলেন। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উপদেষ্টা গোলাম সারোয়ার, সহ সভাপতি ডাঃ এম ও  আজিজ  সহ দলের নেতা কর্মীরা।

রিপোর্টার্স২৪ /এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪