| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজি ও সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১১:২২:২৭:পূর্বাহ্ন  |  ১৪১১১১১ বার পঠিত
সুবর্ণচরে কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজি ও সার বিতরণ
ছবির ক্যাপশন: কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজি ও সার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার( ১৩ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক হল রুমে এ আয়োজন করা হয়৷

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশকুরুর রহমান।

এসময় উপজেলার ৮টি ইউনিয়নের ১০৮০ জন কৃষকের ৪৩০ জনের মাঝে মুলা, বেগুন, লালশাক, পালংশাক, মটরশুটি, লাউ ও বাটি শাক, ১৭০জনের মাঝে হাইব্রিড কুমড়া, ১০০জন মাঝে হাইব্রিড লাউ, ২১০ জনের মাঝে হাইব্রিড বেগুন, ১৭০ জনের মাঝে হাইব্রিড শসা বিতরণ করেন।

এসময় উপজেলার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। 

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪