| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১১:৩৪:৪৬:পূর্বাহ্ন  |  ১৪২৭২১৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিওিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ টি লোহার কিরিচ, ১ টি স্টিলের চাপাতি, ১ টি লোহার চাপাতি, ১ টি ধারালো ছোরা উদ্ধার করা হয়। 

অভিযানে এজাহার ভুক্ত আটকৃত ডাকাতরা হলেন, আবুল হোসেন প্রঃ মেহেদী (২৫),  মোঃ সোহান (২৫), আদিল(১৯),  মোঃ রাসেল (৩৭), ফারুক মুন্সী (৩৪)।

প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাতে ২ টার দিকে বাদী মনোয়ারা বেগম প্রকাশ মনুর বাড়ীতে গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা বাদী ও তার পূত্রবধূর বসত ঘরের দরজা ভেঙ্গে অস্ত্র ও বন্দুক নিয়ে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে এবং নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল সেট, টর্চলাইটসহ সর্বমোট ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে বাদী থানায় হাজির হয়ে এজাহার নামীয় ২ জন সহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ডাকাতদের জেলা আদালতে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪